শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শ্রীনগরে র‌্যাবের হাতে বিদেশী মদসহ গ্রেফতার ২

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ, ভাগ্যকূল শাখার বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার শ্রীনগর কলেজগেট এলাকার রায়হান থাই এ্যালমুনিয়াম এন্ড গ্লাস সেন্টারের সামনে থেকে ১০ বোতল বিদেশী মদসহ শ্যামসিদ্ধী গ্রামের নুরুজামান লিটনের ছেলে মেহেদী হাসান (২২) ও শ্রীনগর কলেজ গেট এলাকার শেখ আমির হোসেনের ছেলে বাবু শেখ জীবন (১৯) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

র‌্যাব-১১ কোম্পানীর কমান্ডার ও সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি আজ বৃহস্পতিবার এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান ও বাবু শেখ জীবন তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। তাদের কাছ থেকে ৬ বোতল হুইস্কি ও ৪ বোতল ভোদকা নামে মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com