বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শ্রীনগরে র‌্যাবের অভিযানে গাজা সহ গ্রেফতার ১

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে গাজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

র‌্যাবের এক প্রেস রিলিজে জানায়, গত সোমবার র‌্যাব-১১, মুন্সীগঞ্জ সিপিসি-১ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামের নয়াবাড়ী হারুনুর রশিদ এর বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ রিমন (১৯) কে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সেট ২টি উদ্ধার করেন। গ্রেফতারকৃত রিমন উপজেলার পশ্চিম বাঘড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এ সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com