বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ১

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযনে ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

র‌্যাবের এক প্রেস রিলিজে জানা যায়, শনিবার র‌্যাব-১১, মুন্সীগঞ্জ সিপিসি-১ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলামের নের্তৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা থেকে মাদক ব্যবসায়ী মোঃ শান্ত তালুকদার (১৯)কে ১০৫ পিচ ইয়াবা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সহ আটক করে। আটককৃত মোঃ শান্ত তালুকদার শ্রীনগর উপজেলার বীরতারা গ্রামের মৃত নূর ইসলাম তালুকদারের ছেলে।

এ সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com