বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শ্রীনগরে র‌্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে হিরোইন সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র‌্যাবের এক প্রেস রিলিজে জানায়, গত শুক্রবার র‌্যাব-১১, মুন্সীগঞ্জসিপিসি-১ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মধ্য-পূর্ব কামারগাঁও গ্রামস্থ আল আকসা জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ মুজাহিদুল ইসলাম রুমান (২৫), পিতা-মোঃ আজাহার আলী, গ্রাম-মধ্য কামারগাঁও, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জকে গ্রেফতার পূর্বক তার দখল হতে ১০ পিনযুক্ত পুরিয়া হেরোইন, দুইটি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৪৫০৭ টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০০০ (এক হাজার) টাকা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী বাংলা মদ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com