বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গত সোমবার রাতে র্যাব-১১ মুন্সীগঞ্জ ভাগ্যকুল শাখার বিশেষ একটি টিম উপজেলার ভাগ্যকুল বাজারে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী মোহন খান (৪৫) কে আটক করে। পরে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফয়েজুল ইসলামের কার্যালয়ে নিয়ে আসলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারা দন্ড প্রদান করেন। অপর দিকে একই রাতে উপজেলার বালাশুর বাজার থেকে শুকুর শেখ সুমন (৩৫) কে ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে শ্রীনগর থানায় সোপর্দ। গ্রেফতারকৃত শুকুররের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।