বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে নানার সাথে ধান ভাঙ্গাতে এসে রাইস মিলের মেশিনের ফিতায় পেচিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার ষোলঘর ইউনিয়নের সদারামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসি জানায় ঐ গ্রামের লোকমান শেখ সকাল ১ টার দিকে তার নাতনি তাবাসসুম (৭)কে সাথে নিয়ে সদারামপুর টেংকুর রাইস মিলে ধান ভাঙ্গাতে যায়।
ধান ভাঙ্গানোর এক পর্যায় শিশু তাবাসুসুম চলন্ত রাইস মিলের ফিতায় আটকে গেলে তার দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। তাৎক্ষনিক রাইস মিলের মেশিন বন্ধ করা হলেও ততক্ষণে শিশু কন্যা তাবাসুম মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত তাবাসসুমের বাবার নাম মোঃ শহীদ। তার বাড়ি ষোলঘর সদরামপুর গ্রামে।