বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্রীনগর উপজেলা শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার গাদিঘাট বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামসিদ্ধি ইউনিয়নের যুবলীগের সভাপতি আলী আকবর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান।
প্রধান অতিথীর বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির বন,পরিবেশ ও মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য মাকসুদ আলম ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,
মুন্সিগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, হাজী ইব্রাহীম, আলাউদ্দিন সিকদার সুমন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মৃধা কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাদ শিকদার,সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সোহেল সাহরিয়ার। মাহমুদুল হাসান পাভেল.জহিরুল ইসলাম জনি। অনুষ্ঠিত সমাবেশের সঞ্চলনায় ছিলেন দেলোয়ার হোসেন লস্কর।