বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ (৭০) আর নেই। গত রবিবার রাতে উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। রাষ্ট্রিয় মর্যাদায় ওই মুক্তিযোদ্ধার লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানাযায়, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভোগছিলেন। শ্যামসিদ্ধি গ্রামে বেলা পৌনে ১১ টার দিকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় তার লাশ শ্যামসিদ্ধি ইউনিয়নের বাগবাড়ী কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম,শ্রীনগর থানার এসআই মোঃ আসাদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গন্যমান্য বক্তিবর্গ।