বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভা

এম আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা তন্তর ইউনিয়নের ব্রাক্ষমনখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ওপেন হাউস ডে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথী হিসাবে সাধারণ মানুষের সমস্যা শুনেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা। তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন। বক্তারা ওই এলাকার মাদক ব্যবসা প্রতিরোধ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেওয়া, সমাজের অসংগতি দূর করার জন্য মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ সহ নানা বিষয়ে বক্তব্য রাখেন। এসময় স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com