বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কুকুটিয়া বাজারের সাবেক খাজা ক্লিনিকের সামনে থেকে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেন। ওই মাদক ব্যবসায়ীকে আটক করে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে শ্রীনগর থানা পুলিশ খবর পেয়ে মাদক ব্যবসায়ীকে থানায় নিয়ে আসেন।
কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বাবুল হোসেন বাবু জানান, এলাকাবাসী মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করার বিষয়টি আমাকে জানালে আমি থানা পুলিশকে অবগত করি। পরে এএসআই মঞ্জুরুল আলম ঘটনাস্থলে এসে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এলাকাতে মাদকের বিষয়ে ঈদের দিন হতে এ পর্যন্ত আরো তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানার এএসআই মঞ্জুরুল আলম বলেন, মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী লৌহজং উপজেলার উত্তর হলদিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তার কাছ থেকে ৩৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সে কুকুটিয়া, নাগেরহাটসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।