বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মাদক ঠেকাও যুব সমাজ বাঁচাও, দুর্নীতিরোধ কর দেশের উন্নয়ন ঘটাও এই শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে দুনীতি ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলা কোলাপাড়া ইউনিয়ন সচেতন যুব সমাজের উদ্যোগে দোগাছি বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ মোঃ লাবুর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর।
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন বেপারী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অরুন সরকার রানা,হাজী আঃ সালাম, মোঃ আলী চমক,লন্ডন প্রবাসী শেখ মোঃ জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব,হারুন বেপারী,ওয়াহিদুর রহমান জিঠু,সৈকত মাহমুদ,শাকিল শেখ,জাহিদুল আলম উজ্জ্বল প্রমুখ।