বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
এম, আর রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথক পৃথকভাবে পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দিবসটির প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১৫ মিনিটে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কলাম কানন, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, কেন্দ্রীয় যুব নেতা তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জল, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমসের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা হুমায়ুন কবির, জামাল শেখ, ছাত্র নেতা জামিল হোসেন বিপ্লব, রিমন হোসেন, মোশারফ হোসেন, এমদাদুল ইসলাম রজিন, আশ্রাফুল ইসলাম শুভ, মতিন, ইমন প্রমুখ।
অপরদিকে, সকালে বিএপির সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী, সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, ভাইস চেয়াম্যান সেলিম হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মতিউর রহমান মতিন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, শামসুল খান, পাটাভোগ ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক রাজু আহমেদ সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।