বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে ভূমি সেবা অবহিতকরণ মেলার উদ্ভোদন

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধ: শ্রীনগরে ভূমি উন্নয়ন কর আদায় ও ভূমি সেবা অবহিতকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন ভূমি অফিসের আঙ্গিনায় উপজেলা প্রসাশন ভূমি কার্যালয়ের উদ্যোগে দিন ব্যাপী ভূমি উন্নয়ন কর আদায় ও ভূমি সেবা অবহিতকরণ মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা । এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়াম্যান আলহাজ্ব মমিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন, জেলা পরিষদের সদস্য মোঃ মনির হোসেন মিটুল, বীরমুক্তিযোদ্ধা মোঃ ইকবাল হোসেন মাষ্টার প্রমুখ।
আলোচনা সভার এক পর্যায়ে উপস্তিত জনসাধারনের জন্য উস্মক্ত আলোচনায় সভায় ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও পঞ্চায়েত কমিটির প্রধান মোঃ বাদল হোসেন বলেন,আমাদের মৌজায় জমি ক্রয় বিক্রয় জন্য যে পরিমান ফি নির্ধারন করা হয়েছে তা অত্যান্ত দুখঃ জনক এবং আমাদের পঞ্চায়েতের কবরস্তানটিতে অনেকেই নিজ সম্পত্তি ওয়াফকা করে দিতে চাইলেও অতিরিক্ত ফি ধার্য করায় হস্তান্তর করা সম্ভব হয়না বলে মুন্সীগঞ্জ জেলা প্রসাশক সায়লা ফারজানার দৃষ্টি আর্কষন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com