বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ড অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৪ জুলাই থেকে ৬-১১ মাস বয়সী শিশুদের ১ টি নীল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১ টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো মধ্যে দিয়ে জাতীয় ভিটামিন এ ক্যাম্পাইনের প্রথম রাউন্ডের কার্যক্রম শুরু করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নাসরীন সুলতানা মিলি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, উপজেলা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মোঃ সালাউদ্দিন অনু, সোহেল সাহরিয়ার, উপজেলা জামে মসজিদের ইমাম মুফতী মোঃ ইসহাক, ষোলঘর মৃধাপাড়া জামে মসজিদের ইমাম মোঃ নাছির উল্লাহ পাটয়ারী প্রমুখ।