বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ শ্রীনগরে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারী সংস্থা ব্র্যাকের ষোলঘর শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার ষোলঘর এলাকার কাজী বাড়ীতে এ নতুন শাখা অফিসটির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অফিস মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিভিশনাল ম্যানেজার (প্রগতি) মোহম্মদ শিবলী নোমান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ মাজহারুল আনোয়ার, ব্র্যাক জেলা প্রতিনিধি হাসান ওয়াহিদ, আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব) কবির আহমেদ, এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ মাহমুদুল হাসান, সেক্টর ষ্পেশালিষ্ট (বিডিউ) শেখ ফারুকুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) আবুল কালাম প্রমুখ।