বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় সকল নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রীনগরে বিএনপি’র দুই গ্রুপ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। এ সময় মিছিলে পুলিশের লাঠিচার্যে বিএপির দুই কর্মি আহত হয়। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম কানন ও যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রের হয়। এ সময় মিছিলে অংশ গ্রহন করেন, বিএনপি নেতা ইদ্রিস আলী, হুমায়ুন কবির,সিরাজ তালুকদার,উপজেলা যুবদলের ক্রীড়া সম্পাদক আলীনুর হোসেন চঞ্চল, শহিদুল ইসলাম কারাল, ,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক মৃধা, যুবনেতা জহিরুল ইসলাম মাসুদ,মাহবুবুর রহমান মিন্টু,ইমরান হোসেন ওয়াশিম, মুক্তার মাদবর,জামাল হোসেন,তানভির হাসান তুহিন, রিদয়,নুরু,স্বেচ্ছাসেবক দলের আহসানুল হক, ছাত্রনেতা খাদিমুল ইসলাম অপু,ইমদাদুল হক রজিন, ফরহাদ হোসেন,আরিফ চৌধুরী,দ্বীন ইসলাম,ডিকু,শরিফ,নিশাদ,হাসিব,অবাক আহমেদ মামুন,রাজ্জাক প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি শ্রীনগর বাজারে প্রবেশের সময় পুলিশি বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ লাঠি চার্য করলে যুবদল নেতা মতিন ও ছাত্রদল নেতা আঃ রাজ্জাক আহত হয়। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন পুলিশ মিছিলে বাধা দিয়েছে কিন্তু লাঠি চার্য বা আহতের বিষয়ে আমি অবগত নই।
অপরদিকে বিকাল ৩ টার উপজেলার ধাইসার মোড় থেকে সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন ও যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শ্রীনগর বাজারের যুবদল কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ দিদারুল ইসলাম, আবু তাহের, আব্দুল হাই, নুরুল আমিন, ছাদিকুর রহমান, রাজু আহমেদ, মোয়াজ্জেম মোড়ল, প্রমুখ।