বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ও সালাম পৌছে দিতে ঈদ শুভেচ্ছা র্যালী বের করেছে শ্রীনগর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল ও সহযোগী অঙ্গসংগঠন। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন ভুইয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম ও উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমসের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় । সহ-সভাপতি আশ্রাফ হোসেন মিলন,সাংগঠনিক সম্পাদক শাখ্ওায়াত হোসেন মুকুল, ,ছিদ্দিকুর রহমান মিলন,কাজী ইমাম সাচ্চু,উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সাঈদুজ্জামান শিমু,আলীনুর হোসেন চঞ্চল,কেন্দ্রীয় ছাত্রদলের ত্রান বিষয়ক সম্পাদক আলমগীর আলম,বিএনপি নেতা মোঃ শাজাহান মিয়া,মোঃ আঃ জলিল,শেখ হুমায়ুন কবির, সিরাজ তালুকদার,যুবদল নেতা জামাল শেখ, ইমরান আহমেদ ওয়াসিম,এসএম এনায়েত হোসেন,তানভির হোসেন তুহিন,ইমরান খান,হৃদয়,নুরু,শ্রমিক দলের সভাপতি তানভির হোসেন উজ্জল,উপজেলা ছাত্রদলের সিনীয়র সহ-সভাপতি ফারুক মৃধা,সহ-সাংগঠনিক সম্পাদকএমদাদুল ইসলাম রজিন,আশ্রাফুল ইসলাম শুভ,মাহিতুল ইসলাম উৎসব,অবাক হোসেন মামুস সহ তৃনমুলের নেতাকর্মিরা।