বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার বীরতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো . আজিম হোসেন খাঁন। এসময় বক্তব্য রাখেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুল করিম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো . আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, আনোয়ার আলী খান, মো . ইদ্রিস মিয়া, যুবদল নেতা মো . নজরুল ইসলাম নাদিম, শহিদুল ইসলাম, ইউপি সদস্য মো. আলাউদ্দিন, আঃ রহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পর্শিয়া পারভীন। সভা পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী পরিমল মন্ডল। প্রতিযোগীতা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।