বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে বজ্রপাতে ৬ ছাত্র গুরুতর আহত

এম.আর রয়েল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে বজ্রপাতে ৬ ছাত্র গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব নাগরভোগ গ্রামের খলিফাবাড়ীর খেলার মাঠ থেকে ফুটবল খেলা শেষে বাড়ী ফেরার পথে হঠাৎ বজ্্রপাতে ৬ ছাত্র গুরতর আহত হয়। আহতরা হল শাহাজালাল (১৯), সিফাত (১২), সিজান (১৫), আল-আমিন (১৫), শওকত (১৬) ও সোহেল (১৬)। তাদের সকলের বাড়ী নাগরভাগ গ্রামে।
স্থানীয় নারী ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন জানান, আহত সবাইকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেছেন। আহত সবাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com