বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে বজ্রপাতে কৃষানের মৃত্যু

এম.আর রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বজ্রপাতে মোঃ কামাল হোসেন (৩২) নামক এক কৃষানের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার হাসাড়ার আড়িয়ল বিল এলাকায় ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত কৃষকের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার ঘোপিফি গ্রামে। তার বাবার নাম আলী আকবর শেখ। সে দিন মজুরের কাজ করতে এ এলাকায় এসেছিল। সংবাদ পেয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী আফিসার মোঃ জাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ কুড়িগ্রামে পাঠানোর জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানার সংগে যোগাযোগ করে নগদ ২৫ হাজার টাকা তার সাথে অগত কৃষকদের হাতে তুলে দেন। অনুদানের টাকা পেয়ে তারা লাশটি নিয়ে কুড়িগ্রামের উদ্যেশে রওনা হয়।
এ ঘটনায় শ্রীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com