বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শ্রীনগরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের দেউলভোগ হাটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ খলিলুর রহমান মাষ্টারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রাণা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী রমিজ বেপারী, ইমতিয়াজ আহমেদ বুলবুল,নুরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আঃ লতিফ বেপারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিনহাজ উদ্দিন, রাঢ়িখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, ইউপি মেম্বার দেলোয়ার হোসেন, হারুণ মোড়ল,হামেদ তালুকদার, উপজেলা ওলামালীগের সভাপতি আলিনুর শেখ, সাধারণ সম্পাদক আঃ রউফ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র ঐক্য পরিষদের সভাপতি কাজী শাহিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com