বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর। বাড়ৈখালী এলাকার শ্রীধরপুর ফ্রেন্ডর্স ক্লাবের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজিমউদ্দিন তালুকদারের সঞ্চালনায় শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সেলিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আঃ লতিফ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মাষ্টার। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন, শ্রমিকলীগ সভাপতি মোঃ মাহাবুব, বাড়ৈখালী ইউপি সদস্য মোঃ নয়ন মিয়া, আবুল কাসেম, মোবারক হোসেন, জহিরুল হোসেন, রুহুল খান, নারী সদস্য সখিনা বেগম, রওশনারা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, একলাছ হোসেন, তাতীলীগ নেতা এনামুল হব বাচ্চু, সোনা মিয়া মৃধা, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হাজী আব্দুল হাকিম, সহ-সভাপতি হাজী মোঃ আবুল হাসেম বেপারী, শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, প্রচার সম্পাদক ওয়াসিম খান, রিপন শেখ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন তপু, ওয়াহিদুজ্জামান রাজু, মাহবুবুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির শেখ, পাটাভোগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম অমিত, সাংগঠনিক সম্পাদক রিয়াদ ইসলাম, খাহ্রা কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ মিলন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম প্রমুখ।