বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনি ও গ্রাফিক নভেলে বঙ্গবন্ধু বিতরন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলার এম রহমান কমপ্লেক্সে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুনের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সাবেক ছাত্রনেতা মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবিরের উদ্দেগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্র নায়ক ফারুক, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেত্রী নতুন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান জিঠু, পারভেজ সিকদার পনির, জাকির হোসেন প্যারট, উপজেলা ছাত্রলীগের সধারন সম্পাদক আবীর রহমান সৈকত, সরকারী শ্রীনগর কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লিমন প্রমুখ
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মজীবনি ও কবিতা আবৃত্তি করেন উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত কোমলমতি শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে শিশুদের মাঝে বই বিতরন করা হয়।