বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক ঢাকা ওয়াসার নতুন এমডি সাবেক সচিব আমিনুল ইসলাম

শ্রীনগরে ফেন্সিডিল ও মদসহ স্কুল শিক্ষক আটক

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে মাদক বিক্রির সময় এক স্কুল শিক্ষককে হাতে নাতে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে উপজেলার দামলা গ্রামের রবি টাওয়ারের সামনে মাদক বিক্রির সময় কামরগাও আইডিয়াল হাই স্কুলের খন্ডকালীন শিক্ষক মোঃ শাওন (২৭) কে আটক করে র‌্যাব।

এসময় তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল, ২ বোতল হুইস্কি ও মাদক বিক্রির ৫ হাজার ৩শ টাকা উদ্ধার করা হয়। শাওন উপজেলার দক্ষিন রাঢ়িখাল গ্রামের ওমর শরীফের পুত্র।

র‌্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি ও এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আটক শিক্ষক শাওনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com