বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শ্রীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে ঈদ উল আযহা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩ টায় উপজেলার কুকুটিয়ায় কমলাকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল কালাম আজাদ।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ আলম শেখের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশারফ হোসেন মিশু, বিশিষ্ট সমাজ সেবক কাজী মামুন উল আশরাফ সাগর, সিরাজুল ইসলাম নান্নু, নজরুল ইসলাম খান, হোসেন শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদ শেখ, মোঃ নুরুজামান খান প্রমুখ। আলোচনা সভা শেষে খেলায় অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবং উপস্থিত সকলেই মাদকে বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার লক্ষে অঙ্গিকার করেন।
কুকুটিয়া-কাজলপুর ফুটবল টুর্নামেন্ট নামক খেলাটি ফাইনাল খেলাটি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী আবুল কালাম আজাদ ও হাজী মোঃ আলম শেখের সার্বিক সহযোগিতায় গত ২৩ সে আগষ্ট উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহন করে। শাহিন খান, রমজান ও আলমগীর হোসেনের পরিচালনায় ফাইনাল খেলায় ডায়নামাইক বয়েজ ক্লাব ও সুপার সিক্স দলের প্রতিযোগিতা হয়। ডায়নামাইক দল ১-০ গোলে সুপার সিক্সকে পরাজিত করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com