বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে মারধর ঃ বখাটেকে আটকের পর থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ !

এম.আর রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজ ছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে পুলিশ বখাটেকে বিবন্দী গ্রামরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবুর অনুরোধে বখাটেকে ছেড়ে দেয় পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে সরকারী শ্রীনগর কলেজের এক ছাত্রী কলেজ থেকে বাসায় ফেরার পথে উপজেলার বিবন্দী গ্রামের ইউসুফ শেখের ছেলে কাউসার (২২) তাকে প্রেম নিবেদন করে। ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কাউসার তাকে একই গ্রামের পাকা ব্রিজের উপর মারধর করে। পরে ছাত্রীর চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে বখাটে কাউসার পালিয়ে যায়। এঘটনায় ছাত্রীর বাবা ওই দিন সন্ধ্যায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতে শ্রীনগর থানার এসআই আমিনুল ইসলাম বখাটে কাউসার কে আটক করে থানায় নিয়ে আসে। আমিনুল ইসলাম জানান, পরদিন সকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান বাবুল হোসেন বাবুর অনুরোধে বখাটে কাউসারকে ইউপি সদস্য আঃ কাইয়ূম মিন্টু, রেখা বেগম ও স্থানীয় বিএনপি নেতা সাত্তার মুক্তার জিম্মা হয়ে থানা থেকে ছাড়িয়ে নেন। অপর একটি সূত্র জানায়, বখাটে কাউসারকে আটকের পরপরই একটি প্রভাবশালী মহল ছাত্রীর পরিবারকে নানা ভাবে ভয় ভীতি দেখিয়ে জিম্মি করে ফেলে। বখাটে কাউসার কয়েক মাস আগে মাদকের টাকা না পেয়ে তার বাবাকে মারধর করে। ওই ঘটনায় কাউসারের বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু ওই ঘটনায় পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
এব্যাপারে কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু বলেন, বাদী বিবাদী দু’পক্ষের অনুরোধে থানায় ফোন করেছিলাম। তবে কাউসার বখাটে তা জানতাম না।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো ঃ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোজ নিচ্ছি। তবে বখাটেকে ছেড়ে দেওয়া মোটেও ঠিক হয়নি। এতে করে সমাজে অপরাধ প্রবণতা আরো বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com