বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে প্রবাসীকে আটকে রেখে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে এক সৌদি আরব প্রবাসীকে আটকে রেখে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার ষোলঘরÑবীরতারা রাস্তার খৈয়াগাও এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় প্রবাসী রুবেল (৫৫) এর ছোট ভাই লিটন বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রবাসীর পারিবারিক সূত্র জানায়, সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী রুবেল তার প্রবাসী বন্ধু বীরতারা এলাকার ইউসুফের পাঠানো ৬ হাজার সৌদি রিয়াল ও স্বার্ণালংকার পৌছে দিতে যায়। খৈয়াগাও ব্রিজ সংলগ্ন নির্জন এলাকায় পৌছলে ওই এলাকার সুমন, রাজন, মনির ও উজ্জল সহ অজ্ঞাত ৫/৬ জন মিলে তাদের গতি রোধ করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় রুবেল ও তার ভাতিজা জনি (২৫) বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদের মারধর করে ৬ হাজার রিয়াল ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রুবেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের পরিবারের লোকজনকে খবর দেয়। গুরুতর আহত অবস্থায় রুবেল ও তার ভাতিজা জনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্রীনগর থানার ওসি তদন্ত ফরিদ উদ্দিন জানান, ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com