বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার তন্তর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। তন্তর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোঃ জালাল উদ্দিন শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ -১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু। এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য যে কাজ করেছেন বিগত সরকার তা করেনি তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কার কোন বিকল্প নেই। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ হারুন-উর রশিদ, মুনছুর আহমেদ, শেখ মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক জি এস নাজির, কাজী আব্দুল হামিদ সবজল, মফিদুল ইসলাম মাস্টার, যুবলীগের কেন্দ্রীয় নেতা কাজী ইকবাল হোসেন পিউল, রাসেদুল ইসলাম খান রুবেল, শেখ মোঃ জাকির হোসেন, কিবরিয়া আহম্মেদ, উৎপল আহমেদ পল, নজরুল ইসলাম, শাহজাহান চিশতি প্রমুখ।