বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাসাড়া গ্রামের খালেক মিয়ার বাগান বাড়ীর একটি ঝোপ থেকে আকাশ (৭) নামক এক শিশুর লাশ উদ্ধার করে শ্রীনগর থানার পুলিশ। এ ঘটনায় পুলিশ আলহাজ (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে।

শিশুটির বাবা জালাল উদ্দিন জানান, তার বাড়ী সিরাজগঞ্জ জেলায়। তিনি গত দুই বছর পুর্বে হাসাড়া গ্রামের গোলাম কিবরিয়ার গরুর ফার্মে দিনমজুরের কাজ করতে আসে। পরবর্তিতে তিনি তার পরিবার পরিজন নিয়ে একই গ্রামের রেজার বাড়ীতে ভাড়া থাকতো। গত বুধবার সন্ধ্যার দিকে তার শিশু পুত্র আকাশ বাড়ীর বাহিরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। রাতভর অনেক খোজাখুজির পর সকালে স্থানীয় এক ব্যক্তি জানায় পাশ্ববর্তী খালেকের বাগান বাড়ীর একটি ঝোপে তার শিশু পুত্র আকাশের লাশ পরে আছে। তাৎক্ষনিক শ্রীনগর থানাকে অবগত করলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, লাশের সুরতহাল রির্পোটে গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির পিতা জালাল উদ্দিন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন, মামলার প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com