শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শ্রীনগরে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার উত্তর বালাশুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৮২ পিছ ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে বাঘড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান। গ্রেফতারকৃতরা উত্তর মান্দ্রা গ্রামের খালেদা আক্তার রুনা (৩৫), চারিপাড়া গ্রামের মুনসুর হাওলাদার (৩৫) ও বালাশুর গ্রামের শেখ মুন্না (৩৩)।

এ বিষয়ে এসআই আনিসুর রহমান বলেন, তারা দীর্ঘদিন ধরে এলাকাতে মাদক বিক্রির পাশাপাশি মাদক সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করি। আজ বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা দায়ের করে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com