বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ধর্ষন মামলায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার লস্করপুর এলাকা থেকে ধর্ষকের বড় ভাই রিয়াদ হোসেন (২৯) কে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোদাচ্ছের জানান,উপজেলার লস্করপুর গ্রামের ঢালী বাড়ী এলাকার হাসেম শেখের পুত্র মোঃ সৈকত (২৬) আতœীয়তার সুত্র ধরে একই উপজেলার ষোলঘর গ্রামের প্রানসেন দিঘীর পার এলাকার পিতৃহীন দরিদ্র পরিবারের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সাথে বিভিন্ন সময় একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত ২৬/৬/১৮ তারিখে সৈকত কিশোরীর বাড়িতে বেড়াতে এসে শরীরিক সম্পর্করত আপত্তিকর অবস্থায় প্রতিবেশীদের কাছে হাতে নাতে ধরা পড়ে। খবর পেয়ে সৈকতের অভিবাবকরা কিশোরীর বাড়ীতে আসলে সকলের উপস্থিতিতে বিয়ে করার শর্তে লিখিত দিয়ে চলে যায়। পরবর্তীতে সৈকত ও তার পরিবার বিয়েতে বাজি না হওয়ায় গত শুক্রবার দুপুরে কিশোরী উপায়ন্তর না দেখে ধর্ষক সৈকতসহ তার পরিবারের ৬ জনকে আসামী করে শ্রীনগর থানায় ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করে। পরে রাতে পুলিশ ধর্ষক সৈকতের বড় ভাই রিয়াদ হোসেন (২৯) কে গ্রেফতার করে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরন করে। ভিকটিমকে মেডিকেল চেক আপ করার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।