বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে দোকান কর্মচারীকে কুপিয়ে জখম

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে এক দোকান কর্মচারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এঘটনায় দোকান কর্মচারী দ্বীন ইসলামের বাবা আঃ কাদির বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ সোমবার রাত সাড়ে ৯ টার দিকে এক আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য আসামী পক্ষ নানা ভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৭ জুন সন্ধ্যায় শ্রীনগর সদরের আঃ কাদিরের পুত্র দ্বীন ইসলাম শ্রীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এসময় দ্বীন ইসলাম তাদের কাছ থেকে পালিয়ে যেতে চাইলে দুর্বৃত্তরা ফিল্মি ষ্টাইলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাকে আটক করে স্থানীয় এমপি সুকুমার রঞ্জন ঘোষের গ্রামের বাড়ির ভিতরে নিয়ে উপর্যুপরি আঘাত করে। এক ঘন্টা পর স্থানীয়রা দ্বীন ইসলামকে উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মিডফোর্ট হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় দ্বীন ইসলামের বাবা আঃ কাদির বাদী হয়ে এসএম সজিব, এসকে সৌরভ, মো: টুটুল, রবিউল, ইয়াসিন, জিসান, রতন ও সিরাজকে আসামী করে শ্রীনগর থানায় মামলা দায়ের করে। সোমবার রাতে পুলিশ মামলার দুই নম্বর আসামী সৌরভকে গ্রেপ্তার করে। আসামীদের সবার বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে হওয়ায় এলাকায় তারা কিশোর গ্যাং নামে পরিচিত।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আলমগীর হোসেন জানান, বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com