বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জ শ্রীনগরে ট্রেনের ধাক্কায় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের (৪৮) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেউটখালী এলাকার ঢাকা থেকে ছেড়ে যাওয়া যশোরগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমানের সহ-কর্মীরা জানান, মঙ্গলবার সকালে তিনি একটি খাল খনন কর্মসূচির সাইড পরিদর্শন শেষে নিজ অফিসে ফিরছিলেন। পথিমধ্যে কেউটখালী এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়।

এ সময় তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জিয়াউর দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই। স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com