বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে জোড়া লাগানো দুই বোন ইতি ও সাথীর মৃত্যু

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
শ্রীনগরে জীবনের সাথে প্রায় সাড়ে ৩ মাস যুদ্ধ করে মৃত্যুর কাছে হেরে গেল জোড়া লাগানো দুই বোন ইতি ও সিঁথী। ১৯ মার্চ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার দোগাছি এলাকার নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, গত বছরের ৫ ডিসেম্বর দোগাছী এলাকার আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আদদ্বীন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ দুই মেয়ে ইতি ও সিঁথীর জন্ম দেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানার সার্বিক সহযোগীতায় গত বছর ১৭ ডিসেম্বর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ৭ দিন চিকিৎসার পর তাদেরকে ২৪ ডিসেম্বর নিজ বাড়িতে নিয়ে আসে তাদের পরিবার। চিকিৎসকদের বরাত দিয়ে বাবা আবুল কালাম জানান, পেটের অংশে জোড়া লাগানো ইতি ও সিঁথীর মাথা, হাত-পা আলাদা হলেও চিকিৎসকরা জানিয়েছিলেন তাদের যকৃত ও হৃদপিন্ড একটি। বয়স বাড়ার পর তাদের আলাদা করার পরামর্শ দিলেও সোমবার সকালে তাদের মৃত্যু হয়। ইতি ও সিঁথীর মৃত্যুতে দোগাছি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com