বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে জুতাপেটার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ক্লিনিকের এক আয়া

এম.আর রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  শ্রীনগরে জুতাপেটার বিচার চেয়ে সমাজ পতিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ক্লিনিকের এক আয়া। সর্বশেষ শনিবার সকালে উপজেলার আলামিন বাজারের আপন ক্লিনিকের আয়া রাবেয়া বেগম (৪৫) কে বিচারের আশ্বাষ দিয়ে কয়েক ঘন্টা বসিয়ে রাখলেও কোন সালিশ মিমাংসা হয়নি। মারধরকারী প্রভাবশালী হওয়ায় রাবেয়া বেগম ভয়ে থানায় কোন অভিযোগ করতে সাহস পাচ্ছেননা।
স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার আলামিন বাজারের আপন মেডিকেল এর আয়া রাবেয়াকে তার বাড়িতে গিয়ে জুতাপেটা করে বাবু নামের এক সন্ত্রাসী। বাবু কামারগাও এলাকার ফাইভ মার্ডার মামলার আসামী জয়নাল মুক্তারের ছেলে। সে নিজেও বাঘড়া এলাকার শাহাবুদ্দিন মাষ্টার হত্যা মামলার আসামী ছিল। রাবেয়া বেগম জানায়, এক সপ্তাহ আগে সামন্য ঘটনাকে কেন্দ্র করে বাবু আমার ছেলের সামনে আমাকে জুতাপেটা করে। আমার ছেলে প্রতিবাদ করতে গেলে তাকে শাষায়। বিচার চেয়ে বিভিন্ন জায়গায় ধরনা দেওয়ায় আমি কিভাবে চাকরী করি তা দেখে নেওয়ার হুমকী দিচ্ছে।
এব্যাপারে বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি আজ শনিবার সকালে শালিসে বসার কথা ছিল বলে জানান। তবে জুতাপেটার বিষয়টি অস্বীকার করেন।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, জুতাপেটার ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com