বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শ্রীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রীনগরে শোক সভা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা, এএসপি (শিক্ষানবিশ) মোঃ রাসেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন, যুগ্ন-সম্পাদক হারুর উর রশিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মাকসুদ আলম ডাবলু, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন, ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, মোঃ সোলায়মান খান, হাজী আজিজুল ইসলাম, মোঃ আজিম হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক সিকদার নিশাত, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এর আগে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালী বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com