বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে ছাত্রলীগকে সু-সংগঠিত করার লক্ষে প্রতিনিধি সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে তৃনমূল ছাত্রলীগকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ভিত্তিক সু-সংগঠিত করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার পূর্ব মুন্সীয়ায় উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকতের সভাপতিত্বে ও শ্রীনগর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমনের সঞ্চালনায় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগকে দলের জন্য দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করতে হবে। দেশে আওয়ামী লীগ সরকারের এতো সব উন্নয়নমূলক কাজের সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে এবং নৌকার পক্ষে ভোট চাইতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের পাশে থাকে, দেশ ও জাতির কল্যাণে কাজ করে তাই পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে তৃনমূল ছাত্রলীগ নেতা কর্মীদের প্রতি তিনি দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।
কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার কবীর আরো বলেন, উপজেলার ১৪ টি ইউনিয়নে ৭৪ টি ভোট কেন্দ্র রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে কেন্দ্র ভিত্তিক সু-সংগঠিত সম্বনয় কমিটি করা লক্ষে তিনি উপজেলা ছাত্রলীগের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর সরকারী কলেজ শাখা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন তপু, জেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক রবিন সিকদার, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির শেখ, ত্রান বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন নিরব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আসিফ শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল হোসেন জয়, শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, শহিদুল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আর পিইউ লিমন, উপজেলা সাবেক যুগ্ন-সম্পাদক মুজাহিদুল ইসলাম বায়েজিদ শেখ, নয়ন শীল, কামরুল ইসলাম নাহিদ, মাহবুব আলম জিও সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com