বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শ্রীনগরে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ৩ কিশোর আটক

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে মোটর সাইকেল যোগে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ৩ কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে উপজেলার টুনিয়ামান্দ্রা এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের ইউপি সদস্য তাসের আলীর একটি ছাগল রাস্তার পাশ থেকে চুরি করে মোটরসাইকেলে তুলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মোঃ রাফি, মাহবুবুল আলম বাবু ও মোঃ সেলিম নামে ৩ কিশোরকে আটক করে। তাদের বাড়ী মুন্সীগঞ্জের রামপাল এলাকায়। পরে পুলিশ এসে ওই ৩ কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানায়, গত কয়েক দিনে ওই এলাকায় বেশ কয়েকটি ছাগল চুরির ঘটনা ঘটেছে।

শ্রীনগর থানার এসআই তন্ময় সাহা জানান, চুরির কাজে ব্যবহৃত কাগজপত্র বিহীন একটি লাল রংয়ের এ্যাপাচী মোটরসাইকেল আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com