বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে গৃহবধুকে গাছের সাথে বেঁধে নির্যাতন,গ্রেপ্তার-১

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে টাকা পয়সার লেনদেন,জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধুকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শাররীক নির্যাতন শেষে গায়ে মরিচের গুড়া ছিটিয়ে উল্লাস করে নির্যাতনকারীরা। উপজেলার মধ্য কামারগাঁও এলাকায় সংঘঠিত ওই নির্যাতনের ছবি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। পরে এঘটনায় ৯ জনকে আসামী করে ওই গৃহবধু বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পরে শ্রীনগর থানা পুলিশ মামলার প্রধান আসামী আঃ খালেক (৫৫) কে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টাকা পয়সার লেনদেন সহ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৭ মে বিকালে কামারগাঁও গ্রামের আজিজুল খানের স্ত্রী সালেহা বেগমকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করা সহ তার শরীরে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। নির্যাতনকারীরা সালেহার যন্ত্রনা দেখে প্রবল উল্লাসে ফেটে পরে। ওই সময় মোবাইল ফোনে সালেহার ছবি তুলে তা ফেসবুকে ছেড়ে দেয় নির্যাতনকারীরা। এর দুইদিন পর সালেহা কামারগাও গ্রামের আঃ খালেক (৫৫), জোসনা (৩৫), সাবানা (৪০), কাজল খান (৪৫), লিপি বেগম (৪৫), সোহেল (২৫), রুবেল (৩০) সহ মোট ৯ জনকে অসামী করে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মোদাচ্ছের কৌশলে বৃহস্পতিবার রাতে প্রধান আসামী আঃ খালেককে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com