বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার মথুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোনিয়া আক্তার (১৮) নামে ওই কিশোরী নিজ বসত ঘরের আরার সাথে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেন। আরো জানা যায়, সোনিয়া মানসিক ভারসাম্যহীন ছিল। সে মথুরাপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।