বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বানিয়াবাড়ী গ্রামের কৃষক মোঃ হাওলাদারের কিশোরী কন্যা রুনা (১৩) বসত ঘরের আরার সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করে। তাৎক্ষনিক পরিবারের লোকজন রুনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই কিশোরীর লাশটি ময়না তদন্ত ছাড়াই পুলিশ নিহতের পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেয়।
শ্রীনগর থানার এসআই মোঃ মাসুদ জানান, কিশোরীর মা পাশের বাড়ীতে ঝিয়ের কাজ করে, বাবা দিনমজুর, বাড়ীর কাজকর্ম নিয়ে তার বাবা বকাঝকা করলে অভিমানে সে আত্মহত্যা করে।