বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
এম.আর রয়েল. শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃঃ
শ্রীনগরে খালেদা জিয়ার জামিনে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপির নেতা কর্মীরা। ১২মার্চ সোমবার বিকেলে উপজেলার যুবদলের কার্যালয় থেকে সদ্য কারামুক্ত উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়।
এ সময় আনন্দ মিছিলে অংশ গ্রহন করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, শ্রমিক দলের সভাপতি দিদারুল ইসলাম অভি, আবু তাহের, রাজু আহম্মেদ, মোয়াজ্জেম হোসেন মোড়ল, লিমন মোড়ল,আজিজুল খান, সারোয়ার হোসেন লিপটন, তানভির সোবাহান, মোঃ আবু জাফর জিয়া, মোঃ সিদ্দিক, মোঃ বাদল মিয়া, মোঃ বুলেট, শেখ রতন, মেহেদী হাসান প্রমুখ।