বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শ্রীনগরে কল্যাণ সমিতি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে॥ শিক্ষা প্রসার,ক্রীড়া উন্নয়ন,বনায়ণ ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিবেদিত ভাবে কাজ করার লক্ষে শ্রীনগরে কল্যাণ সমিতি নামক একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহযোগী অধ্যাপক মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান সমির,আক্তার হোসেন,হাফিজুল ইসলাম খান, অধির চন্দ্র দত্ত, উথান মৃধা, কাইউম শামীম, নুর আলম, নিতাই চন্দ্র দত্ত, মুজিব রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে জনাব মোশাররফ হোসেনকে আহবায়ক ও মনির হোসেন তালুকদারকে সদস্য সচিব মনোনীত করে কমিটি গঠন করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল করিম রয়েল, বাবু, ইকবাল হোসাইন, সঞ্জয় কুমার দেবনাথ, মৃত্যুঞ্জয় চন্দ্র বর্মণ, সাইদুর রহমান, আল আমিন, আনোয়ার সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com