বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে এম রহমান শপিং কমপ্লেক্সের ঈদ র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ শ্রীনগরে এম রহমান শপিং কমপ্লেক্সের ঈদ র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন ও এম রহমান শপিং কমপ্লেক্সের কর্ণধার মশিউর রহমান মামুন বিজয়ীদের হাতে মোটর সাইকেল, ফ্রিজ, টেলিভিশন সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় শপিং কমপ্লেক্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে শপিং কমপ্লেক্সের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৩০০ টাকার কেনা কাটা করলে ক্রেতাকে একটি র‌্যাফেল ড্র’র টিকেট দেওয়া হয়। এতে বিপুল পরিমান সারা পাওয়া গেছে বলে মার্কেটের ব্যবসায়ীরা জানান। তারা দাবী করেণ পুরস্কারের উপহার অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়ায় বিশ্বাস যোগ্যতা তৈরি হবে এবং আগামীতে মার্কেটটি আরো জমে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com