বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শ্রীনগরে একই দিনে দুই স্কুল ছাত্রী অপহরণ: জড়িত সন্দেহে আটক এক

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ)থেকে॥ শ্রীনগরে একই দিনে দুই স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার ভাগ্যকূল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণীর দুই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, ওই দিন টিফিনের বিরতির সময় স্কুল থেকে বেরিয়ে নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া (১৪) ও লমিয়া আক্তার পায়েল (১৪) দুই বান্ধবী অপহৃত হয়। সাদিয়া মধ্য কামারগাও গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। অপরদিকে, লামিয়া উত্তর কামারগাও গ্রামরে শাহআলম বেপারীর মেয়ে। স্কুল ছুটির পর অনেক সময় পেরিয়ে গেলেও ওই দুই ছাত্রী বাড়ি না ফেরায় অভিবাবকরা বিভিন্ন স্থানে খুজাখুজি শুরু করে। পরে তারা জানতে পারেন একই এলাকার সারু হাওলাদারের ছেলে অমিত হাওলাদার লোকজন নিয়ে সাদিয়াকে ও পৃথকভাবে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বালির টেক গ্রামের সাঈদ মিয়ার ছেলে হৃদয় ওরফে রাণা লামিয়াকে অপহরণ করেছে। ওই দিন সন্ধ্যায় দুই ছাত্রীর অভিবাবকরা শ্রীনগর থানায় পৃথকভাবে অপরহনের অভিযোগ দায়ের করেণ। পুলিশ অভিযোগ পাওয়ার পর পরই এঘটনার সাথে সন্দেহে অমিত হাওলাদের ভাই ওয়াসিম হাওলাদারকে আটক করেছে।

অভিযোগ দুটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মোদাচ্ছের জানান, একটি অভিযোগে ৩ জন ও অপর অভিযোগে ৪ জনকে আসামী করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক ওয়াসিম হাওলাদারের মাধ্যমে জানা গেছে, দুই ছাত্রী মানিকগঞ্জে অবস্থান করছে। অভিযুক্ত অমিত ও রাণা সম্পর্কে আপন খালাত ভাই হওয়ায় প্রাথমিকভাবে ঘটনা দুটি প্রেমের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ছাত্রীদের পরিবারের দাবী এগুলো প্রেমের ঘটনা নয়।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, অপরহনের দুটি অভিযোগ পাওয়া গেছে। স্কুল ছাত্রীদের উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com