বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
এম.আর রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ষোলঘর বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় হাসপাতালটির নিজস্ব ক্যাম্পাসে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জমকালো বর্ষপূর্তি অনুষ্ঠানে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে নাজমুল হক খাঁন সুজনের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফয়েজুল ইসলাম , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সৈয়দ রেজাউল ইসলাম, শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আজিজুল ইসলাম,স্বপন রায় , সৈয়দ আলীনূর ইসলাম, মোঃ ফয়সাল আহমেদ খাঁন, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন ও সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন প্রমুখ।