বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর অংশ হিসেবে ভাতা প্রদান প্রক্রিয়া দ্রুত ও সহজতর করার উদ্দেশ্যে ভাতাভোগীর নিকট সরকারি কোষাগার হতে ইলেকট্রনিক পদ্ধতিতে ভাতার অর্থ পরিশোধের সিদ্ধান্ত গ্রহনের লক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১ টায় শ্রীনগর উপজেলা সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাতৃত্বকালিন ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। দেশের মোট ৭টি উপজেলায় একযোগে এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শ্রীনগর উপজেলায় মোট ১৫১ জনকে ইলেকট্রিক পদ্ধতিতে মাতৃত্বকালিন ভাতা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন, সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা গুল রওশন আরা প্রমুখ।