বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের দাপট! মামলা তুলে না নিলে গ্রামছাড়া করার হুমকি

এম.আর রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছে অসহায় এক কৃষক পরিবার। একের পর এক হুমকি দিয়ে ওই পরিবারের ভিটা-বাড়ী থেকে উচ্ছেদ করার পায়তারা করছেন ওই চেয়ারম্যান। এ ব্যাপারে ভূক্তভোগী পরিবারের পক্ষে শাহনাজ বেগম বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি সাধারন ডাইরি করেন। জিডি নং ১৪১৩। ঘটনাটি ঘটেছে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। জানাগেছে, গত ১৩ এপ্রিল সকাল ৯টার দিকে বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদার এবং তার ভাগিনা আওয়াল ও জাহাঙ্গীরসহ বহিরাগত ২৫/৩০জন দুর্বৃত্ত শ্রীধরপুর গ্রামের শেখ মুক্তার আলীর বাড়িতে অতর্কিত হামলা করে। এতে মহিলাসহ ১২জন গুরতর আহত হন। আহতরা হলো মোমেলা বেগম, শিউলি আক্তার, রনি বেগম, শাহনাজ, ইউসুফ আমিন, আলামিন, মহিউদ্দিন, সাজেদা, শেখ সুলতান আলী, মুক্তা, মাজেদা ও আলীনুর। এ ব্যাপারে মুক্তার আলীর মেয়ে শাহনাজ বাদী হয়ে ওই দিনই শ্রীনগর থানায় মামলা করেন। মামলায় ইউপি চেয়াম্যানকে আসামী করায় বাদী ও বাদীর পরিবারের লোকজনদের উপর চেয়ারম্যান ও তার সহযোগীরা ক্রুদ্ধ হন। এতে চরম উৎকন্ঠায় দিন পার করছেন গরীব অসহায় ওই পরিবারের লোকজন। মামলা তুলে নেয়ার জন্য একের পর এক হুমকি দেয়া হচ্ছে বলে ভূক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন। ভূক্তভোগী পরিবারের সদস্যরা আরো অভিযোগ করে বলেন, গত নির্বাচনে সেলিম তালুকদারের প্রতিপক্ষ ইকবাল হোসেন মাস্টারের নৌকা প্রতিকের পক্ষে কাজ করায় প্রতিহিংসার রোষানলে এ হামলা করেছেন। এখন মামলা তুলে না নিলে তাদের গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, চেয়ারম্যানের উপস্থিতিতে হামলার ঘটনা সঠিক। চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি জামিনে আছেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোদাস্সের জানান, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে পরবর্তী ব্যববস্থা নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com