বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও সমাবেশ

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা॥ শ্রীনগরে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল দশটার দিকে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবির এর উদ্যোগে আয়োজিত র‌্যালীটি এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে সমাবেশ করে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি খলিলুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী রমিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আঃ লতিফ মিয়া, রাঢীখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সিকদার পনির, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন তপু, ওয়াহিদুজ্জামান রাজু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির শেখ, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুবেল জয়, শ্রীনগর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, শ্রীনগর উপজেলা প্রজন্ম লীগের সভাপতি মোঃ সবুজ শেখ, ওলামা লীগের সভাপতি শেখ মোঃ আলিনুর, সাধারণ সম্পাদক মাওলানা আঃ রব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com