বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরের ১ যুবক ৯ দিন ধরে ঢাকা থেকে নিখোঁজ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বাবু শেখ নামে এক যুবক গত ৯ দিন ধরে ঢাকা থেকে নিখোঁজ রয়েছে। এঘটনায় ঢাকার ওয়ারী থানায় সাধারণ ডাইরী হলেও পুলিশ নিখোঁজ ওই যুবকের কোন সন্ধান দিতে পারছেনা। নিখোঁজ বাবু শেখ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মাশাখোলা গ্রামের শেখ সেরাজুলের ছেলে। সে ঢাকার ওয়ারী এলাকায় থেকে ভাড়ায় গাড়ী চালাতো। বাবু গত ১৯ মে ওয়ারীর ১০ নং নবাবষ্ট্রীটের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
নিখোজ বাবু শেখের ভাই আব্বাস শেখ জানান, এই ক’দিনে তার ভাইকে তারা বিভিন্ন স্থানে খোঁজ করেছেন কিন্তু কোথাও সন্ধান পাননি। সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন ভেঙ্গে পড়েছেন। বাবু শেখের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। গত তিন দিন আগে মোবাইল ফোনটি অল্প সময়ের জন্য খোলা পাওয়া গেলেও পরক্ষনেই তা বন্ধ পাওয়া যায়। নিখোঁজের ৩ দিন পর বাবু শেখের শশুর রুপগঞ্জ উপজেলার বড়পা বাগানবাড়ী এলাকার আঃ রউফ বাদী হয়ে ঢাকার ুওয়ারী থানায় সাধারণ ডাইরী করেন। পুলিশ চেষ্টা করলেও এখনো পর্যন্ত বাবু শেখের কোন সন্ধান দিতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com